শেখ মুজিবুর রহমানঃ মিথ, মানুষ ও রাষ্ট্রের ইতিহাস
২০২৪-এর পর তাই শেখ মুজিবুর রহমানকে নতুন করে আবিষ্কার করার দরকার নেই; দরকার তাঁকে নতুন করে পড়া। আওয়ামী লীগের মুজিব নয়, বিএনপির বিরোধিতার মুজিবও নয়; সরকারি পাঠ্যবইয়ের মুজিবও নয়, সামাজিক মাধ্যমে তৈরি প্রতিকূল মুজিবও নয়। দলীয় স্মৃতি থেকে তাঁকে কিছুটা মুক্ত করে ইতিহাসের কাছে ফিরিয়ে দিতে হবে।
