
বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে জুব্বা টুপি পোশাক হিসেবে থাকা ও উচ্চমাধ্যমিকে মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেননি আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। তবে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এই শিক্ষার্থী এবার নিজের আইন বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। আজ মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট নিজের একাউন্টে শেয়ার করেন তিনি।
ফেসবুকে তিনি লেখেন, আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা মেধাবীদের একজন আব্দুর রহমান ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রেকর্ড করে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মেধার সাক্ষর রেখেছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো ইসলামফোবিয়ার সোনালী সময়ে তিনি জুব্বা পরে বিশ্ববিদ্যালয় জীবন পার করেছেন। যখন টাখনুর নিচে পায়জাম পরলে হলগুলোতে বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন-নিপীড়ন করা হতো তখন ভাই জুব্বা টুপি ধরে রেখছেন। গত আমলে ফ্যাসিবাদী সরকার উনাকে শিক্ষক হতে দেয়নি। এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হলেন।
সদ্য শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া আব্দুর রহমান ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রভাসক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সৌদি আরবের মক্কায় অবস্থিত উম-আল-কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
