বাংলাদেশের চলচ্চিত্রের সংকট, অনুদানের রাজনীতি এবং উত্তরণের রূপরেখা
বাংলাদেশের চলচ্চিত্রের সংকট তাই কেবল ‘ভালো সিনেমা হচ্ছে না’—এই সরল উত্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। এর গভীরে রয়েছে একটি দুর্বল প্রযোজনা কাঠামো, অনির্ভরযোগ্য বিনিয়োগ পরিবেশ, ভঙ্গুর বিতরণব্যবস্থা, সংকুচিত প্রদর্শন অবকাঠামো, অপর্যাপ্ত বিপণন সিস্টেম, দুর্বল পেশাদার প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় কথা—একটি সুস্থ চলচ্চিত্র-ইকোসিস্টেমের অনুপস্থিতি।
